জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম TikTok এবার ব্যবহারকারীদের জন্য আনছে নতুন চমক।
প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে।
নতুন এই “Ad-Free” সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও দেখার সময় কোনো বিজ্ঞাপন দেখতে হবে না।
প্রথম ধাপে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে।
জানা গেছে, এই সুবিধা ব্যবহার করতে মাসে প্রায় ৪ পাউন্ড খরচ হবে।
বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫০০ টাকার বেশি।
বর্তমানে TikTok-এ ভিডিও দেখার সময় মাঝেমধ্যেই বিজ্ঞাপন চলে আসে, যা অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।
নতুন এই সাবস্ক্রিপশন চালু হলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে ভিডিও দেখতে পারবেন।
তবে TikTok জানিয়েছে, এই সাবস্ক্রিপশনে বিজ্ঞাপনমুক্ত সুবিধা ছাড়া অন্য কোনো অতিরিক্ত ফিচার থাকছে না।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সামাজিকমাধ্যম প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে পেইড সাবস্ক্রিপশন মডেলের দিকে ঝুঁকছে।
এর আগে Meta-ও Facebook ও Instagram-এর জন্য বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন চালু করেছিল।
এদিকে TikTok-এর এই সিদ্ধান্ত নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অনেক ব্যবহারকারী এটিকে ভালো উদ্যোগ বললেও কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে আরও বেশি ফিচার পেইড হয়ে যেতে পারে।
